Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ভারতের সামনে আর্জেন্তিনা

হকি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে নেদারল্যান্ডসের কাছে হেরে ঘোর সংকটে ভারত। কোনো মিরাকল ছাড়া হরমনপ্রীত সিংদের পক্ষে সেমি-ফাইনালে পৌঁছানো সম্ভব নয়।

ভারতের সামনে আর্জেন্তিনা
  • ২৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমস্টেলভিন:  হকি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে নেদারল্যান্ডসের কাছে হেরে ঘোর সংকটে ভারত। কোনো মিরাকল ছাড়া হরমনপ্রীত সিংদের পক্ষে সেমি-ফাইনালে পৌঁছানো সম্ভব নয়। সোমবার পুল ‘ই’র শেষ ম্যাচে আর্জেন্তিনাকে শুধু বড়ো ব্যবধানে হারালেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। তারই মধ্যে কিঞ্চিৎ আশা জেগেছে আর্জেন্তিনার কাছে ইংল্যান্ড হারায়। টেবিলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও আর্জেন্তিনা। দু’দলেরই ৩ পয়েন্ট। ভারতের ঝুলিতে এখনও কোনো পয়েন্ট নেই। তার উপর গোলপার্থক্য -৪। এই অবস্থায় সোমবার নেদারল্যান্ডসের কাছে ইংল্যান্ড যদি হারে আর আর্জেন্তিনাকে বড়ো ব্যবধানে হারাতে পারে ভারতীয় দল, সেক্ষেত্রে গোলপার্থক্যে সেমি-ফাইনালে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হবে। এদিকে, মহিলাদের বিশ্বকাপ হকিতে বিদায় নিল ভারত। রবিবার রাতে  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-০ ড্রয়ের কারণে শেষ চারের দৌড় থেকে ছিটকে যান সালিমারা।

Advertisement

 খেলা শুরু সন্ধ্যা ৬-১৫ মিনিটে। 
সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ