Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আপুইয়ার চোট উদ্বেগে রাখছে মোহন বাগানকে, মুম্বই সিটি’কে রুখে দিল জামশেদপুর

পাঞ্জাব ম্যাচের আগে অস্বস্তি বাড়ল মোহন বাগান কোচ সের্গিও লোবেরার। বৃহস্পতিবার অনুশীলনের মাঝেই হ্যামস্ট্রিংয়ে চোট পান আপুইয়া।

আপুইয়ার চোট উদ্বেগে  রাখছে মোহন বাগানকে, মুম্বই সিটি’কে রুখে দিল জামশেদপুর
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঞ্জাব ম্যাচের আগে অস্বস্তি বাড়ল মোহন বাগান কোচ সের্গিও লোবেরার। বৃহস্পতিবার অনুশীলনের মাঝেই হ্যামস্ট্রিংয়ে চোট পান আপুইয়া। সাপোর্ট স্টাফের কাঁধে ভর করে ড্রেসিং-রুমে ফেরেন মিজো ফুটবলার। অনুশীলন শেষে পায়ে আইসপ্যাক জড়িয়ে গাড়িতে উঠলেন তিনি। শুক্রবার মেডিকেল পরীক্ষার পর চোটের বহর বোঝা যাবে।

Advertisement

এদিকে, শীর্ষে থাকা মুম্বই সিটিকে রুখে দিয়ে আইএসএল জমিয়ে দিল জামশেদপুর এফসি। এদিন অ্যাওয়ে ম্যাচে ব্রেন্ডন ফার্নান্ডেজের গোলে এগিয়ে যায় মুম্বই। সংযোজিত সময়ে ১-১ করেন সার্থক গোলুই। এই ম্যাচের দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন মোহন বাগান সমর্থকরা। মুম্বইয়ের ড্রয়ে কিছুটা হলেও স্বস্তি পেল লোবেরা ব্রিগেড। ৮ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১৮। দ্বিতীয় স্থানে জামশেদপুর। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট আওয়েন কোয়েল ব্রিগেডের। এক ম্যাচ কম খেলে কামিংসদের সংগ্রহ ১৪ পয়েন্ট। রবিবার পাঞ্জাবকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে উঠে আসবে মোহন বাগান। অন্যদিকে, সাপলুডোর টেবিলে চোখ চকচকে ইস্ট বেঙ্গলেরও। শনিবার চেন্নাইয়ানকে বশ মানাতে পারলে ১৪ পয়েন্টে পৌঁছাবেন সাউলরা। জিইয়ে থাকবে চ্যাম্পিয়নশিপের আশা। সন্ধ্যায় কেরল ব্লাস্টার্সের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। জিতলে ৮ ম্যাচে সুনীলদের পয়েন্ট হবে ১৭। অর্থাৎ মুম্বইয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলব বিএফসি।

Advertisement
সম্পর্কিত সংবাদ