Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বল পায়ে অনুশীলন শুরু করলেন আপুইয়া

১৯ এপ্রিল আইএসএলের শেষ ম্যাচ খেলেছিল মোহন বাগান। তারপর আগামী শনিবার ফের মাঠে নামছে পালতোলা নৌকা বাহিনী। প্রতিপক্ষ এফসি গোয়া।

বল পায়ে অনুশীলন শুরু করলেন আপুইয়া
  • ৪ মে, ২০২৬ ১৭:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৯ এপ্রিল আইএসএলের শেষ ম্যাচ খেলেছিল মোহন বাগান। তারপর আগামী শনিবার ফের মাঠে নামছে পালতোলা নৌকা বাহিনী। প্রতিপক্ষ এফসি গোয়া। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই লম্বা বিরতি বড় কাজে দিল কোচ সের্গিও লোবেরার। চোটের কারণে দু’ম্যাচ মাঠের বাইরে কাটাতে হয়েছে আপুইয়াকে। এতদিন রিহ্যাব করছিলেন। কিন্তু রবিবার বল পায়ে অনুশীলন শুরু করলেন তিনি। দৌড়, স্ট্রেচিংয়ের পর বিভিন্ন দলে ভাগ করে ফুটবলারদের পাসিং ফুটবল প্র্যাকটিস করান কোচ সের্গিও লোবেরা। সেখানে দীর্ঘক্ষণ গা ঘামালেন মিজো মিডিও। এরপর ফের ফিজিওর তত্ত্বাবধানে রিহ্যাবে ফিরে যান তিনি। তবে গোয়ার বিমানে যে আপুইয়া উঠছেন, তা একপ্রকার নিশ্চিত। হাতে এখনও বেশ কয়েকদিন প্রস্তুতির সময় পাবেন স্প্যানিশ কোচ। সেখানে ঠিক হবে শুরু থেকে না পরিবর্ত হিসেবে মাঠে নামবেন দলের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার। শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে হারের ধাক্কায় চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে গোয়া। আয়ূষ ছেত্রী, ব্রাইসন ফার্নান্ডেজদের আত্মবিশ্বাস টলে গিয়েছে। আর তা কাজে লাগিয়ে শুরুতে আঘাত হানাই লক্ষ্য থাকবে সবুজ-মেরুন কোচ লোবেরার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ