Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়োগে অনিয়ম বিশ্বভারতীর উপাচার্যকে দিল্লি তলব

তফসিলি জাতির জন্য সংরক্ষিত বিশ্বভারতীর ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে বিশ্বভারতীকে শুনানিতে ডাকল জাতীয় তফসিলি জাতি কমিশন

নিয়োগে অনিয়ম বিশ্বভারতীর উপাচার্যকে দিল্লি তলব
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: তফসিলি জাতির জন্য সংরক্ষিত বিশ্বভারতীর ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগে অনিয়মের অভিযোগে বিশ্বভারতীকে শুনানিতে ডাকল জাতীয় তফসিলি জাতি কমিশন। সোমবার বিশ্বভারতীর উপাচার্যকে এই সংক্রান্ত নোটিস পাঠিয়েছে কমিশন। আগামী ২০ আগস্ট দুপুর দুটোয় নয়াদিল্লির লোকনায়ক ভবনে কমিশনের আদালতে শুনানি হবে। শুনানি নেবেন কমিশনের সদস্য ড. পার্থ বিশ্বাস। নোটিসে বিশ্বভারতীর উপাচার্যকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। সঙ্গে নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় নথি ও  অ্যাকশন টেকেন রিপোর্ট আনতে বলা হয়েছে। এছাড়াও অভিযোগকারী লিটন বিশ্বাসকেও ওই দিন কমিশনে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই নিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, মহামান্য কমিশনের যা নির্দেশ তা মানা হবে অবশ্যই। জানা গিয়েছে, ডেপুটি রেজিস্ট্রার পদটি এসসি সংরক্ষিত ছিল। অভিযোগকারী লিটন বিশ্বাসের দাবি, নিয়োগের বিজ্ঞপ্তিতে ‘ডিজায়ারেবল কোয়ালিফিকেশন’ বা অতিরিক্ত যোগ্যতার শর্ত রাখা হয়েছিল। সংরক্ষিত পদের ক্ষেত্রে এই শর্ত নিয়ম মেনে দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। নির্দিষ্ট কোনো প্রার্থীকে সুবিধা করে দিতেই এই শর্ত রাখা হয়েছিল বলেও দাবি তাঁর।

Advertisement

লিটনবাবুর আরও অভিযোগ, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর নম্বর প্রকাশ করা হয়নি। চূড়ান্ত প্যানেলে প্রার্থীদের র‍্যাঙ্কও জানানো হয়নি। অথচ তার পরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গত জুন মাসে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের সচিবের কাছে ব্যাখ্যা চেয়েছিল কমিশন। এমনকি অভিযোগটি কমিশনের বিবেচনায় থাকার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া কী ভাবে শেষ হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ