Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

৫ অক্টোবর পর্যন্ত আবেদনের নির্দেশিকা বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের ‘সহানুভূতি’ স্কলারশিপ দেওয়ার উদ্যোগ রাজ্যের

বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা যাতে কোনোভাবেই ‘সহানুভূতি’ স্কলারশিপ বা বৃত্তি থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে উদ্যোগী হল জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়

৫ অক্টোবর পর্যন্ত আবেদনের নির্দেশিকা বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের ‘সহানুভূতি’ স্কলারশিপ দেওয়ার উদ্যোগ রাজ্যের
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা যাতে কোনোভাবেই ‘সহানুভূতি’ স্কলারশিপ বা বৃত্তি থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে উদ্যোগী হল জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়। জেলার সব সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিকে এই বিষয়ে পড়ুয়াদের সহযোগিতার জন্য বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই বিশেষ বৃত্তির কথা ঘোষণা করা হয়েছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। যোগ্য পড়ুয়ারা যাতে আবেদন থেকে বঞ্চিত না হন, তার জন্য প্রতিটি স্কুলকে ব্যাপক প্রচার ও সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নবম এবং তার উপরের স্তরে পাঠরত বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। সেই সঙ্গে মিউজিক অথবা ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে পড়ুয়া যদি সংশ্লিষ্ট সরকারি বা স্বীকৃত প্রতিষ্ঠানে ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসশিপের সঙ্গে যুক্ত থাকে, তাঁরাও এই বৃত্তির আওতাভুক্ত হবে। ঘাটাল মহকুমার ঘাটাল চক্রের স্কুল পরিদর্শক সৌমেন দে জানান, এই  নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, আবেদনকারীকে পূর্ববর্তী চূড়ান্ত পরীক্ষায় অন্ততপক্ষে ৪০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। দৃষ্টিহীন, শ্রবণ, অস্থি-প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধীরা ৪০ শতাংশ বা তার বেশি মাত্রায় মানসিক প্রতিবন্ধকতার শিকার পড়ুয়ারা এই বৃত্তির সুযোগ পাবে। তবে আবেদনকারীর পরিবারের যৌথ বার্ষিক আয় কোনোভাবেই ২ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। একই শিক্ষাবর্ষে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য কোনো বৃত্তি পেলে এই স্কলারশিপ মিলবে না।  
আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বেশকিছু নিয়ম মানাও বাধ্যতামূলক। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া প্রতিবন্ধকতার শংসাপত্রের প্রতিলিপি ফর্মের সঙ্গে অবশ্যই যুক্ত করতে হবে। এছাড়া আবেদনকারী বা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ফর্মে সঠিকভাবে উল্লেখ করতে হবে। আবেদনকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হলে, তার এবং বাবা-মায়ের নাম ২০২৬ সালের ভোটার তালিকায় থাকা আবশ্যিক এবং সেই ভোটার তালিকার সংশ্লিষ্ট পৃষ্ঠার প্রতিলিপিও জমা দিতে হবে। 
আগামী ৫ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র-সহ আবেদনপত্রটি জেলার জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয় অথবা ব্লক অফিসে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে কোনো স্কুল সমস্যার সম্মুখীন হলে ৮২৪০৫৫৩০৮০ নম্বরে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ