Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

যাত্রা শেষের আগে আর অতিরিক্ত টাকা চাইতে পারবে না অ্যাপ ক্যাব

‘টিপস’ বাবদ বাড়তি টাকা দিতে হবে! নয়তো অধিকাংশ সময় বুকিং নিতেই চান না অ্যাপ ক্যাব চালকরা। দ্রুত বুকিং নিশ্চিত করতে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হন যাত্রীরা।

যাত্রা শেষের আগে আর অতিরিক্ত টাকা চাইতে পারবে না অ্যাপ ক্যাব
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘টিপস’ বাবদ বাড়তি টাকা দিতে হবে! নয়তো অধিকাংশ সময় বুকিং নিতেই চান না অ্যাপ ক্যাব চালকরা। দ্রুত বুকিং নিশ্চিত করতে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হন যাত্রীরা। এবার এই ‘দৌরাত্ম্য’ থামাতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এখন থেকে যাত্রা শেষ হওয়ার আগে আর টিপস নেওয়া যাবে না। প্রত্যেক অ্যাপ ক্যাব সংস্থাকে এই মর্মে নোটিস পাঠানো হয়েছে। প্রয়োজনে অ্যাপেও পরিবর্তন আনতে হবে। যে সব ফিচার ২০২৫ সালের মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইন্স লঙ্ঘন করছে, তা বাদ দিতে হবে।

Advertisement

ঠিক কী বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার? বর্তমানে বেশ কিছু অ্যাপে দেখা যায়, বুক করার আগে টিপস দেওয়ার অপশন রয়েছে। মূল ভাড়ার উপর এই অতিরিক্ত টাকা দিতে হয় যাত্রীকে। অনেক ক্ষেত্রে দেখা যায়, যাঁরা অতিরিক্ত টাকা দিতে ইচ্ছুক, তাঁদেরই বুকিং নিচ্ছেন চালক। কখনো চালক নিজে ফোন করে টাকা দিতে বলছেন। দ্রুত বুকিংয়ের আশায় সেই টাকা দিতে রাজিও হয়ে যান অধিকাংশ যাত্রী। তবে এখন থেকে আর সে সব করা যাবে না। কেন্দ্র জানিয়েছে, রাইড শেষ হওয়ার আগে টিপ, অ্যাড-অন অপশন দেখাতে পারবে না অ্যাপগুলি। বাড়তি টিপস দিলে দ্রুত বুকিং হবে, সেটাও আর বলা যাবে না।
তাহলে কি চালকদের ‘টিপস’ দিতে পারবেন না যাত্রীরা? ২০২৫ সালের মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইন্সের ১৪.১৫ ধারা অনুযায়ী, চালকদের স্বেচ্ছায় অতিরিক্ত টাকা দেওয়া যাবে। তবে শুধুমাত্র যাত্রা শেষ হওয়ার পরে এই সুযোগ পাবেন যাত্রীরা। এখানেই শেষ নয়, নিয়ম অনুযায়ী এই অতিরিক্ত টাকা চালকের প্রাপ্য। সেখান থেকে অ্যাপ ক্যাব সংস্থা কোনো টাকা কাটতে পারবে না।
অতীতেও অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে এই মর্মে নোটিস দিয়েছিল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। রমরমিয়ে টিপস নিতে থাকে বিভিন্ন সংস্থা। ভোগান্তির শিকার হন অসংখ্য যাত্রী। অবশেষে এবিষয়ে কড়া পদক্ষেপ করল কেন্দ্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ