Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

আফগানিস্তান ক্রিকেট দলকে বয়কটের ডাক প্রাক্তন টেনিস তারকার

আফগানিস্তান ক্রিকেট দলকে বয়কটের ডাক প্রাক্তন টেনিস তারকার
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
আফগানিস্তান ক্রিকেট দলকে বয়কটের ডাক দিলেন প্রাক্তন টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভা। তাঁর মতে, যে দেশে নারী স্বাধীনতা নেই, সেই দেশ বর্বর। তাদের সঙ্গে যোগাযোগ রাখা উচিত নয় সভ্য জগতের। সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এমন বার্তা দিয়েছেন সবমিলিয়ে ৫৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী কিংবদন্তি। উল্লেখ্য, তালিবানি শাসনে থাকা আফগানিস্তানের মাটিতে দীর্ঘদিন বন্ধ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। তাই রশিদ খানদের হোম গ্রাউন্ড এখন ভারত। তাছাড়া তালিবানরা ক্ষমতা দখলের পর বন্ধ করে দিয়েছে মহিলা ক্রিকেট।
Advertisement
সম্পর্কিত সংবাদ