Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

শিশুদের অনুষ্ঠান সঞ্চালনায় অপরাজিতা

কেবল বইয়ে মুখ গুঁজে থাকা নয়। বরং মজাচ্ছলে শেখাই শিশুদের জন্য সবচেয়ে কার্যকর। এই ভাবনাকে বাস্তব রূপ দিতেই সান বাংলা নিয়ে আসছে শিশুদের জন্য এক মজার গেম শো— ‘ছানাগিরি’।

শিশুদের অনুষ্ঠান সঞ্চালনায় অপরাজিতা
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• কেবল বইয়ে মুখ গুঁজে থাকা নয়। বরং মজাচ্ছলে শেখাই শিশুদের জন্য সবচেয়ে কার্যকর। এই ভাবনাকে বাস্তব রূপ দিতেই সান বাংলা নিয়ে আসছে শিশুদের জন্য এক মজার গেম শো— ‘ছানাগিরি’। সঞ্চালনার দায়িত্বে থাকছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের জন্য তৈরি এই অনুষ্ঠানে তারা খেলবে, শিখবে আর জিতে নেবে পুরস্কার। প্রত্যেক অভিভাবকই চান, তাঁদের সন্তান সফল হোক। তবে জীবনের অনেক অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা কেবল বই বা শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বইয়ের গণ্ডি আর দৈনন্দিন রুটিনের বাইরে এসে নতুন কিছু জানার আগ্রহ, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশের সুযোগ দেওয়া হবে। অনুষ্ঠানের ট্যাগলাইন— ‘খেলব, শিখব, জিতব।’ মঞ্চে শিশুদের পাশাপাশি মায়েদেরও বড়ো ভূমিকা থাকবে। জানা গিয়েছে, ইতিমধ্যে প্রোমো শ্যুটিং শেষ করেছেন অভিনেত্রী অপরাজিতা। শীঘ্রই তা সম্প্রচারিত হবে। পাশাপাশি খুব তাড়াতাড়ি রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হবে অডিশন। সেখানে নানা প্রান্তের শিশুরা অংশ নেওয়ার সুযোগ পাবে। এই চ্যানেলের ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ অনুষ্ঠানটি ইতিমধ্যে দর্শকের নজর কেড়েছে। এবার এই অনুষ্ঠানও ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন নির্মাতারা। অনুষ্ঠান প্রসঙ্গে সঞ্চালিকা অপরাজিতা বললেন, ‘মা ও শিশুর জার্নিকে সেলিব্রেট করবে ছানাগিরি। এখানে একসঙ্গে খেলবে সন্তান ও মা। এই উদযাপনের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। মায়েদের আর তাদের ছানাদের এই জার্নি থেকে আমিও সমৃদ্ধ হব আশা রাখি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ