Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অনুশীলনে আনোয়ার, রিহ্যাবে রশিদ

ফুটবলারদের তরতাজা রাখতে দু’দিন ছুটি দিয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। মঙ্গলবার চেন্নাইয়ান ম্যাচের প্রস্তুতি শুরু করলেন মিগুয়েলরা।

অনুশীলনে আনোয়ার, রিহ্যাবে রশিদ
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটবলারদের তরতাজা রাখতে দু’দিন ছুটি দিয়েছিলেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ। মঙ্গলবার চেন্নাইয়ান ম্যাচের প্রস্তুতি শুরু করলেন মিগুয়েলরা। ব্যক্তিগত সমস্যায় অনুশীলনের মাঝপথে মাঠ ছাড়েন স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজেজ্জারি। মাঠে হাজির কতিপয় অনুরাগীর নজর ছিল আনোয়ারের দিকে। চুটিয়ে ট্রেনিং করেছেন তিনি। পাশাপাশি কেভিন সিবলেকে দেখেও আশ্বস্ত টিম ম্যানেজমেন্ট। অস্কার চাইলে চেন্নাইয়ানের বিরুদ্ধে তাঁকে খেলাতেই পারেন। কিন্তু রশিদ কি খেলতে পারবেন? প্যালেস্তাইনের ফুটবলার এদিন রিহ্যাব শুরু করলেন। উল্লেখ্য, এক্স-রে ও এমআরআই রিপোর্টে পরিষ্কার, গোড়ালির চোট গুরুতর নয়। শনিবার চেন্নাই ম্যাচ। তার আগে তিনটে প্র্যাকটিস সেশন পাচ্ছেন রশিদ। তবে রশিদকে নিয়ে কোনোমতেই তাড়াহুড়োয় নারাজ ব্রুজোঁ। এদিকে, মঙ্গলবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ানকে ২-১ গোলে হারাল ইন্টার কাশী। চেন্নাইতে ম্যাচের দ্বিতীয়ার্ধে হাবাস ব্রিগেডের হয়ে জোড়া লক্ষ্যভেদ আলফ্রেডের। সংযোজিত সময়ে ব্যবধান কমান চিমা। ৭ ম্যাচে কাশীর পয়েন্ট ৮। অন্যদিকে, ৬ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট প্রীতমদের। পরের ম্যাচে চেন্নাইয়ানের বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ