Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

কুঁচকির চোট গুরুতর নয় আনোয়ার আলির

শুক্রবার দুপুর থেকেই ইস্ট বেঙ্গল প্র্যাকটিসের দিকে নজর ছিল লাল-হলুদ সমর্থকদের। বিকেলে সকলকে আশ্বস্ত করে জিকসন সিং ও এডমুন্ডের সঙ্গে মশাল বাহিনীর অনুশীলনে হাজির হলেন আনোয়ার আলি।

কুঁচকির চোট গুরুতর নয় আনোয়ার আলির
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার দুপুর থেকেই ইস্ট বেঙ্গল প্র্যাকটিসের দিকে নজর ছিল লাল-হলুদ সমর্থকদের। বিকেলে সকলকে আশ্বস্ত করে জিকসন সিং ও এডমুন্ডের সঙ্গে মশাল বাহিনীর অনুশীলনে হাজির হলেন আনোয়ার আলি। এদিন তাঁর কুঁচকিতে এমআরআই হয়েছে। রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। তাই ম্যানেজমেন্টের বিশ্বাস, তাঁর চোট গুরুতর নয়। এদিন মাঠে এলেও অনুশীলন করেননি অভিজ্ঞ ডিফেন্ডার। বাকি দু’জনে অবশ্য গা ঘামালেন দলের সঙ্গে।

Advertisement

আনোয়ার ছাড়া বাকি দল হাতে পাওয়ায় চেন্নাইয়ান ম্যাচের পুরোদমে প্রস্তুতি শুরু করে দিলেন কোচ অস্কার ব্রুজোঁ। এদিন ফিজিক্যাল ফিটনেসের পর দীর্ঘক্ষণ ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসের দিকে নজর দিয়েছিলেন স্প্যানিশ কোচ। মূলত পজেশনাল ফুটবলের উপরেই জোর দেওয়া হয়। চলতি মরশুমে চেন্নাইয়ান তেমন শক্তিশালী দল গড়তে পারেনি। তবে সীমিত শক্তি নিয়ে লড়াই চালাচ্ছেন প্রীতম কোটালরা। তাই ব্রুজোঁ বল দখলে রেখে খেলার পরিকল্পনা তৈরি রাখছেন। এক্ষেত্রে এজেজ্জারি, অ্যান্টন সোয়বার্গদের উপর থাকবে বাড়তি দায়িত্ব। পাশাপাশি আবহাওয়া নিয়েও বাড়তি ভাবনা রয়েছে লাল-হলুদ থিঙ্কট্যাঙ্কের। আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ চেন্নাইয়ে খেলতে যাবে ইস্ট বেঙ্গল। সেখানে গরম আরও বেশি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ৭ এপ্রিল প্রতিপক্ষের ডেরায় চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে ব্রুজোঁর।

Advertisement
সম্পর্কিত সংবাদ