Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মৈনাকের সিরিজে অনুষা

পরিচালক মৈনাক ভৌমিকের নতুন সিরিজে কাজ করছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। সিরিজের নাম ‘বিদায়’। একজন ওয়েডিং ফটোগ্রাফার রয়েছেন গল্পের কেন্দ্রে।

মৈনাকের সিরিজে অনুষা
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পরিচালক মৈনাক ভৌমিকের নতুন সিরিজে কাজ করছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন। সিরিজের নাম ‘বিদায়’। একজন ওয়েডিং ফটোগ্রাফার রয়েছেন গল্পের কেন্দ্রে। ঘটনাচক্রে দীর্ঘদিন পর প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা হয় তাঁর। এগয় কথাবার্তা। পুরনো প্রেম নতুন করে ফিরে আসার হাতছানি তাঁর সামনে। ফলে প্রাক্তনের আদিবাড়িতে রাত কাটাতে যান তিনি। সেখানেই রহস্যের  ঘেরাটোপে আটকে পড়েন তিনি। অন্ধকার, ভয়ংকর, রহস্যময় এক জগতে আটকে পড়েন তিনি। কীভাবে এই বেড়াজাল ভেঙে তিনি বেরবেন, সেই প্রশ্নের জবাবই মিলবে মৌনাকের নতুন সিরিজে। অনুষার বিপরীতে কাজ করছেন অভিনেতা শাওন চক্রবর্তী। এছাড়াও রয়েছেন অভিনেত্রী এনাক্ষী গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে সিরিজের শ্যুটিং শুরু হয়েছে। শীঘ্রই বাংলার প্রথম হাইব্রিড ওটিটি প্ল্যাটফর্ম ‘সবসময়’-এ মুক্তি পাবে সিরিজটি। এই সিরিজে কাজ করা প্রসঙ্গে অনুষা বলেন, ‘চরিত্রটি ভীষণ ইন্টারেস্টিং। তার জন্য প্রস্তুতি নেওয়া, শ্যুটিং আমার কাছে দারুণ অভিজ্ঞতা। কেবল ঘরানাই নয়, টিমওয়ার্কের দিক থেকেও দুরন্ত অভিজ্ঞতা। শাওন সহ গোটা টিমের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগছে। আর যাঁর কথা না বললেই নয়, তিনি পরিচালক মৈনাক। ওঁ না থাকলে এই জার্নি এত সুন্দর হতো না।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ