Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বোলপুরে ‘অনুব্রতর পার্টি অফিসে’ তালা, শোরগোল

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর এবার বোলপুরে দলের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকরা।

বোলপুরে ‘অনুব্রতর পার্টি অফিসে’ তালা, শোরগোল
  • ৭ জুলাই, ২০২৬ ১৩:২৩
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর এবার বোলপুরে দলের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকরা। মঙ্গলবার দুপুরে তাঁরা বোলপুরের ওই দলীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন। এই কার্যালয়টি মূলত অনুব্রত মণ্ডলের কার্যালয় হিসেবেই পরিচিত।

Advertisement

বিজেপির যুব মোর্চার অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার গঠনের পরে এই কার্যালয় থেকেই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারদের কাজ না করার নির্দেশ দেওয়া হচ্ছিল। তাদের আরও দাবি, বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহকেও এলাকায় দেখা যাচ্ছে না। সেই অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মী-সমর্থকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ