Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টে অনুব্রত

নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল।

গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টে অনুব্রত
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগে অনুব্রতসহ ১৩ জনের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ করেছিলেন শুভেন্দুবিকাশ মণ্ডল নামে এক ব্যবসায়ী। অভিযোগ, অনুব্রতর নির্দেশে তাঁর ইটভাটা থেকে ৩০ লক্ষ টাকার ইট লুট করা হয়েছিল। এই মামলায় সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন অনুব্রত। সেই আবেদন খারিজ হতেই গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ