Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট স্টার্কের

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট স্টার্কের
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
গল: অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা প্রথম টেস্টে রেকর্ডের ছড়াছড়ি। ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন উসমান খাওয়াজা। শেষ পর্যন্ত তিনি আউট হন ২৩২ রানে। ১৪১ রান করেন স্টিভ স্মিথ। এই ম্যাচেই তিনি দশ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন। ব্যাটসম্যানদের দাপটে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৬৫৪ রান তুলে ডিক্লেয়ার দেয়। এশিয়ার মাটিতে এটাই ক্যাঙারু বাহিনীর সর্বাধিক টেস্ট স্কোর। জবাবে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৪৪। ফলো-অনের আতঙ্কে আয়োজক দল। ফার্নান্দোকে (৭) আউট করেন কুনেম্যান। ৭ রানে করুণারত্নেকে ফেরান মিচেল স্টার্ক। সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মালিকও হলেন। বৃহস্পতিবার ছিল অজি তারকা পেসারের জন্মদিন। টেস্টে স্টার্কের উইকেট সংখ্যা দাঁড়াল ৩৭৭, ওডিআই ফরম্যাটে ২৪৪ ও টি-২০’তে ৭৯টি উইকেট নিয়েছেন তিনি। শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লি’র পর চতুর্থ অস্ট্রেলিয়ান বোলার হিসেবে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় সাতশোর মাইলস্টোন স্পর্শ করলেন স্টার্ক। তবে এই তালিকায় শীর্ষে মুত্তাইয়া মুরলীধরন। তাঁর ঝুলিতে রয়েছে ১৩৪৭ উইকেট।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ