নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাফল্যের সঙ্গে শেষ হল তিনদিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা (উত্তর)। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের পরিচালনায় বৃহস্পতিবার শুরু হয় এই প্রতিযোগিতা। আয়োজনের দায়িত্বে ছিল বিদ্যাসাগর কলেজ। প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। সঙ্গে ছিলেন বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডঃ নাতাশা দাশগুপ্ত সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল উত্তর কলকাতার পনেরোটিরও বেশি কলেজ।



