Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

ফের ট্রেন দুর্ঘটনা! পরপর লাইনচ্যুত তিনটি বগি

ফের রেল দুর্ঘটনা। সোমবার রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ উত্তরাখণ্ডের ঋষিকেশে যোগ নগরী রেল স্টেশনের কাছে উজ্জয়িনী এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ফের ট্রেন দুর্ঘটনা! পরপর লাইনচ্যুত তিনটি বগি
  • ১৯ মে, ২০২৬ ০৯:৪৭
Prefer us on Google

দেরাদুন, ১৯ মে: ফের রেল দুর্ঘটনা। সোমবার রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ উত্তরাখণ্ডের ঋষিকেশে যোগ নগরী রেল স্টেশনের কাছে উজ্জয়িনী এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও দুর্ঘটনার সময় ট্রেনের ওই বগিগুলিতে কোনও যাত্রী ছিলেন না তাই বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে।

Advertisement

রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ খণ্ডগাঁও এলাকায় নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময় আচমকাই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। প্রাথমিক তদন্তে অনুমান, ব্রেক বিকল হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। পরে জিআরপি কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে বাড়ানো হয় নিরাপত্তা। এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের নিরাপত্তা ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণের মান নিয়ে। বিশেষ করে সম্প্রতি কয়েক দিনে একের পর এক রেল দুর্ঘটনার ঘটনার পর যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সোমবার সকালেই বিহারের সাসারাম রেল স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। সকাল ছ’টা নাগাদ প্ল্যাটর্ফমে দাঁড়িয়ে থাকা ট্রেনে আচমকাই ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পাওয়া যায়। পুড়ে ছাই হয়ে যায় ট্রেনের কামড়া। এর ঠিক একদিন আগে, রবিবার মধ্যপ্রদেশের রতলাম জেলায় তিরুবনন্তপুরম-হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগে। ওই বগিতে তখন ৬৮ জন যাত্রী ছিলেন। যদিও দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ