Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের কলকাতায় শুটআউট, বাঘাযতীনের ঘটনায় মৃত এক

মধ্যরাতে শুটআউট শহর কলকাতায়। যার জেরে মৃত্যু হল এক জনের। মৃতের নাম রাহুল দে। তার মাথায় গুলি লাগে।  আরো একজন আহত।

ফের কলকাতায় শুটআউট, বাঘাযতীনের ঘটনায় মৃত এক
  • ২৬ মার্চ, ২০২৬ ১০:০৩

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মধ্যরাতে শুটআউট শহর কলকাতায়। যার জেরে মৃত্যু হল এক জনের। মৃতের নাম রাহুল দে। তার মাথায় গুলি লাগে।  আরো একজন আহত। তার রড এর আঘাত রয়েছে। পাটুলি থানার বাঘাযতীনের পূর্ব ফুলবাগানের ঘটনা। এলাকার একটি বহুতলের ছাদের উপর গতকাল রাতে পার্টি চলছিল বলে অভিযোগ। এই ফ্ল্যাটেই থাকতেন জিৎ মুখোপাধ্যায়। জিৎএর ফোনেই ছাদ পার্টিতে গিয়েছিলেন রাহুল, জানায় তার পরিবার। স্থানীয়দের অভিযোগ মাঝে মাঝেই ওই ছাদে এই ধরণের আসর বসত। আসরে আরও কয়েকজন ছিল বলে স্থানীয়দের অভিযোগ। সেখানে মদ্যপ অবস্থায় বচসা শুরু হয় । হঠাৎই তিন রাউন্ড গুলির আওয়াজ পান এলাকা মানুষ।

Advertisement

ছাদে গিয়ে দেখা যায় মাথার পিছনে গুলি লেগেছে রাহুলের। পাশেই গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন জিৎ। তাকে রড দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় রাহুলের।   

রাহুল এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। ভোটের একমাসও বাকি নেই তার আগে জনবহুল এলাকায় এই ভাবে শুট আউটে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। তদন্তে নেমে এই ঘটনার পিছনে রাজনৈতিক শত্রুতা নাকি ব্যাক্তিগত কোন আক্রোশ আছে ক্ষতিয়ে দেখছে পাটুলি থানার পুলিশ। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ