Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের রদবদল, কলকাতার সিপি ও রাজ্যের ডিজি বদল কমিশনের

এবার কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্যের ডিজি রদবদলের নির্দেশ  নির্বাচন কমিশনের। এতদিন রাজ্যের ডিজির দায়িত্বে ছিলেন পীযুষ পান্ডে। এবার তার বদলে দায়িত্ব নেবেন সিদ্ধিনাথ গুপ্তা

ফের রদবদল, কলকাতার সিপি ও রাজ্যের ডিজি বদল কমিশনের
  • ১৬ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

কলকাতা, নিজস্ব প্রতিনিধি: এবার কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্যের ডিজি রদবদল করল নির্বাচন কমিশন। এতদিন রাজ্যের ডিজির দায়িত্বে ছিলেন পীযুষ পান্ডে। এবার তার বদলে দায়িত্ব নেবেন সিদ্ধিনাথ গুপ্তা। অপরদিকে, বদল হল কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারও। এবার সেই পদের দায়িত্ব নেবেন অজয় নন্দ। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আজ সোমবার দুপুর ৩টে থেকেই দায়িত্ব নিতে হবে নতুন পুলিশ কমিশনার ও ডিজিকে। 

Advertisement

উল্লেখ্য, গতকাল নির্বাচনের দিনক্ষণ ঘোষনার পরেই রাতে বদল হয়েছে রাজ্যের প্রশাসনিক দুই শীর্ষপদ মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তীর জায়গায় আনা হয়েছে দুষ্মন্ত নারিয়ালাকে। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব পদে দায়িত্বে ছিলেন। অন্যদিকে, স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনার পদে আনা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। যিনি নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রধান সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। রবিবার রাতেই কমিশনের তরফে চিঠি দিয়ে একথা জানানো হয়। নির্বাচন কমিশনের চিঠিতে তাঁদেরকেও সোমবার দুপুর ৩টে থেকে দায়িত্ব গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

রবিবার বিকালে নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়েছে। তার পরেই গভীর রাতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে রদবদলের চিঠি দেয় কমিশন। তবে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই অভিমত ভোট বিশেষজ্ঞদের। 

সম্পর্কিত সংবাদ