লখনউ: ২০২০-এর হাথরাসে ভয়াবহ ধর্ষণের ঘটনা এখনও দেশবাসীর মনে টাটকা। এরই মধ্যে ফের ধর্ষণের ঘটনায় খবরের শিরোনামে হাথরাস। এবার লালসার শিকার এক সাত বছরের শিশু। শুক্রবার রাতে হাথরাসের সিকান্দ্ররাও কোতোয়ালি এলাকার একটি গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে।

পুলিস সূত্রে খবর, ঘটনায় অভিযুক্ত ভূপেন্দ্র (২১) কে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতেও হাজির করা হয়। সেখান থেকে ধৃতকে আপাতত কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, শুক্রবার রাতে অভিযুক্ত ভূপেন্দ্র নাবালিকাকে ভুলিয়ে প্রতিবেশীর বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কোনওক্রমে মেয়েটি চিৎকার করলে, স্থানীয়রা দ্রুত সেখানে পৌঁছায়। তাঁদের দেখেই চম্পট দেয় অভিযুক্ত। পরে নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে পুলিস গ্রেপ্তার করে।
বর্তমানে নাবালিকার শারীরিক অবস্থা গুরুতর। ঘটনার রাতে তাকে সিকান্দ্রারাও কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও, অবস্থা খারাপ হওয়ায় আলিগড় মেডিক্যাল কলেজে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।