Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন প্রেসিডেন্টকে ফের হত্যার ছক?

দু’দিন পরেই নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত থাকার কথা ছিল। তার আগেই মার্কিন প্রেসিডেন্টের ক্যালিফোর্নিয়ার গল্ফকোর্স থেকে এক যুবককে গ্রেপ্তার করা হল।

মার্কিন প্রেসিডেন্টকে ফের হত্যার ছক?
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ক্যালিফোর্নিয়া: দু’দিন পরেই নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিত থাকার কথা ছিল। তার আগেই মার্কিন প্রেসিডেন্টের ক্যালিফোর্নিয়ার গল্ফকোর্স থেকে এক যুবককে গ্রেপ্তার করা হল। ধৃতের নাম জেনিন জন টেল (৩৮)। অভিযোগ, গল্ফ কোর্সে নিরাপত্তা ব্যবস্থার ছবি ও ভিডিয়ো তুলছিল সে। ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ভরতি ম্যাগাজিন ও নোটবুক উদ্ধার করা হয়েছে। তাহলে কি অনুষ্ঠানের দিন ফের মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ছক কষা হয়েছিল? ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সোমবার ধৃতের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে আরও আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন পাওয়া যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ