Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশে গ্রেপ্তার আরও এক, আনা হচ্ছে কলকাতায়

উত্তরপ্রদেশে চন্দ্রনাথ রথ হত্যার অভিযোগে গ্রেপ্তার হল জ্ঞানেন্দ্রপ্রতাপ সিংহ। কলকাতায় আনা হচ্ছে সিবিআইয়ের মাধ্যমে। বিস্তারিত পড়ুন।

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশে গ্রেপ্তার  আরও এক, আনা হচ্ছে কলকাতায়
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশের বালিয়া থেকে এক অভিযুক্তকে পাক়ড়াও করল সিবিআই। ধৃতের নাম জ্ঞানেন্দ্রপ্রতাপ সিংহ ওরফে মনু। তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, ধৃত মনু বালিয়ার শীতলদাবানি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা চলছে। চন্দ্রনাথ হত্যার মামলাতেও অন্যতম অভিযুক্ত সে। ২০২৩ সালে উত্তরপ্রদেশে গ্যাংস্টার অ্যাক্টের আওতায় মামলা রুজু হয় তার বিরুদ্ধে। সেই মামলায় মনুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গত বৃহস্পতিবার বালিয়ার এক আদালতে গিয়ে আত্মসমর্পণ করে মনু। তখন তাকে মউ জেলে পাঠানো হয়েছিল। শনিবার মউ জেলা সংশোধনাগার থেকে মনুকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। বারাসত আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই অভিযুক্তকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন সিবিআই কর্তারা। উল্লেখ্য, বাংলার বিধানসভা ভোটের ফল বেরোনোর দু’দিন পর, গত ৬ মে রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহাড়িয়ায় গুলিতে ঝাঁঝরা হন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু। এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। গঠন করা হয় সিট। 

Advertisement

পরে হত্যাকাণ্ডের তদন্তভার নিয়েছে সিবিআই। আর এই কাণ্ডে উত্তরপ্রদেশ থেকে একাধিক অভিযুক্ত পাকড়াও হয়েছে। এবার গ্রেপ্তার হল দাগী আসামী মনু।

Advertisement
সম্পর্কিত সংবাদ