Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের খড়্গপুর আইআইটি-তে পড়ুয়ার রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

ফের খড়্গপুর আইআইটি-তে পড়ুয়ার রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
  • ৪ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: ফের খড়্গপুর আইআইটি-তে চাঞ্চল্যকর ঘটনা। আবারও উদ্ধার হল এক ছাত্রের ঝুলন্ত দেহ। এই নিয়ে গত চার মাসে ৩ জন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খড়্গপুর আইআইটি-তে শোরগোল পড়ে গিয়েছে। রবিবার পুলিস ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। 

Advertisement

পুলিস সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম মহম্মদ আসিফ কামার। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। মদনমোহন মালব্য হলের এস ডি এস ১৩৫ নম্বর রুমে থাকতেন ওই পড়ুয়া। তাঁর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে।

সূত্রের খবর, শীঘ্রই আসিফ কামারের বাড়ি যাওয়ার কথা ছিল। তাঁর বাড়ি বিহারের শিওহর জেলায়। আই আই টি সূত্রে জানা গিয়েছে শনিবার রাত থেকে তাঁর রুমের দরজা বন্ধ ছিল। এদিন ভোরে সহপাঠীরা ডাকাডাকি করেও সাড়া পায় নি। খবর পেয়ে পুলিস এসে দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ