Bartaman Logo
৯ জুন, ২০২৬

ফের ভারতে নোঙর করল আরও এক এলপিজি বহনকারী জাহাজ পিক্সিস পাইওনিয়ার

সপ্তাহান্তে ফের স্বস্তির খবর। হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছাল আরও একটি এলপিজি বহনকারী জাহাজ পিক্সিস পাইওনিয়ার। রবিবার সকালেই কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দরে এসে পৌঁছায় প্রায় ৪৭,২৩৬ টন ওজনের বিশালাকার এই জাহাজটি।

ফের ভারতে নোঙর করল আরও এক এলপিজি বহনকারী জাহাজ পিক্সিস পাইওনিয়ার
  • ২২ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

বেঙ্গালুরু, ২২ মার্চ: সপ্তাহান্তে ফের স্বস্তির খবর। হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছাল আরও একটি এলপিজি বহনকারী জাহাজ পিক্সিস পাইওনিয়ার। রবিবার সকালেই কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দরে এসে পৌঁছায় প্রায় ৪৭,২৩৬ টন ওজনের বিশালাকার এই জাহাজটি। 

Advertisement

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি পেরিয়ে একের পর এক এলপিজিবাহী জাহাজ দেশে পৌঁছাচ্ছে। এর আগে উত্তপ্ত হরমুজ পেরিয়ে  গুজরাতের দুই বন্দরে নোঙর করে শিবালিক ও নন্দা দেবী  নমাক দুটি এলপিজি বহনকারী জাহাজ। এই দুই ভারতীয় জাহাজ মিলিয়ে প্রায় ৯২ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি ভারতে এসে পৌঁছেছে। এবার সেই তালিকায় যুক্ত হল পিক্সিস পাইওনিয়ারের নাম। সূত্র থেকে জানা গিয়েছে, জাহাজটি নেদারল্যান্ড থেকে গত ১৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এবং প্রায় এক মাসের উত্তাল সমুদ্রপথ পেরিয়ে ভারতের উপকূলে পৌঁছায়। সোমবার ভোরেই জাহাজটি আবার রওনা দেবে। 

তবে উদ্বেগ এখনও কাটেনি। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তুঙ্গে। যদিও ইরান ভারতীয় জাহাজগুলিকে নিরাপদ যাতায়াতের আশ্বাস দিয়েছে, তবুও আমিরশাহির বন্দর এলাকায় সম্ভাব্য হামলার হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারত এখনও তার জ্বালানি চাহিদার জন্য ব্যাপকভাবে আমদানির উপর নির্ভরশীল প্রায় ৮৮ শতাংশ অপরিশোধিত তেল, ৫০ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং প্রায় ৬০ শতাংশ এলপিজি বিদেশ থেকে। 

সম্প্রতি ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছিলেন আমেরিকা ও ইজরায়েল বাদে অন্য দেশের জন্য অবরুদ্ধ নয় হরমুজ প্রণালী। এরপরেই পরপর জ্বালানী ভর্তি জাহাজ ভারতে এসে পৌঁছাল।

সম্পর্কিত সংবাদ