Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

বেঁকে বসলেন কর্ণাটকের আরও এক মন্ত্রী, বিপাকে মুখ্যমন্ত্রী শিবকুমার

বিস্তর জলঘোলার পর কুর্সি ছেড়েছেন সিদ্ধারামাইয়া। কিন্তু নব-কলেবরের মন্ত্রিসভায় ক্ষোভবিক্ষোভ মেটাতেই নাস্তানাবুদ নতুন মুখ্যমন্ত্রী শিবকুমার।

বেঁকে বসলেন কর্ণাটকের আরও এক মন্ত্রী, বিপাকে মুখ্যমন্ত্রী শিবকুমার
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: বিস্তর জলঘোলার পর কুর্সি ছেড়েছেন সিদ্ধারামাইয়া। কিন্তু নব-কলেবরের মন্ত্রিসভায় ক্ষোভবিক্ষোভ মেটাতেই নাস্তানাবুদ নতুন মুখ্যমন্ত্রী শিবকুমার। কাজকর্ম ফেলে হামেশাই দিল্লিতে হাইকমান্ডের দরবারে ছুটতে হচ্ছে তাঁকে। তা সত্ত্বেও নিত্যনতুন জটে জড়িয়ে পড়ছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে সবেমাত্র গোঁসা কেটেছে প্রবীণ মন্ত্রী রামলিঙ্গ রেড্ডির। ইস্তফা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। সাধের বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের মোহ ছেড়ে জলসম্পদ দপ্তরেই যোগ দিয়েছেন। তারই মধ্যে এবার বেঁকে বসেছেন আরও এক মন্ত্রী কৃষ্ণ বাইর গৌড়া। তাঁর জন্য বরাদ্দ বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্বভার এখনও গ্রহণই করেননি এই প্রবীণ নেতা। 

Advertisement

দপ্তরের দায়িত্বভার গ্রহণে আপত্তি কেন গৌড়ার? বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের পরিকল্পনা সংক্রান্ত একাধিক সংস্থা শিবকুমার নিজের অধীনে রেখে দিয়েছেন। সেই তালিকায় রয়েছে বেঙ্গালুরু উন্নয়ন পর্ষদ ও বেঙ্গালুরু মেট্রোপলিটন অঞ্চল উন্নয়ন পর্ষদ। ফলে ঢাল-তরোয়ালহীন নিধিরাম সর্দার হতে রাজি নন তিনি। গত সপ্তাহে দিল্লিতে গিয়ে হাইকমান্ডের কাছে হত্যে দিয়েছিলেন গৌড়াও। শনিবার এই প্রবীণ নেতার দাবি, আমি হতাশ নই। ক্ষোভও নেই। দল আমাকে বেঙ্গালুরুর উন্নয়ন করার কঠিন দায়িত্ব দিয়েছে। এটা ক্ষমতা জাহিরের ইস্যু নয়। তবে দপ্তরে আমার ভূমিকা কী হবে, তা স্পষ্টভাবে জানতে চাইছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, শীঘ্রই সিদ্ধান্ত নেবেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ