Bartaman Logo
১ জুলাই, ২০২৬

জাতীয় সড়কে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা, বাসে আগুন, মৃত ৮ যাত্রী

উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় মৃত ৮ যাত্রী, আহত ২২ জন। দমকল আসতে দেরি হওয়ায় ঘটে এই ভয়াবহ ঘটনা। বিস্তারিত পড়ুন।

জাতীয় সড়কে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা, বাসে আগুন, মৃত ৮ যাত্রী
  • ১ জুলাই, ২০২৬ ১৩:৪৫
Prefer us on Google

জয়পুর, ১ জুন: উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোর যাচ্ছিল একটি বেসরকারি বাস। বাসে যাত্রী সংখ্যা ছিল ৩৭। রাজস্থানের দৌসা জেলার কোলয়া থানা এলাকার ধানাওড়ায় বাসটি তার সামনে থাকা চলন্ত ট্রাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে আগুন লেগে যায় বাস এবং ট্রাক দুটি গাড়িতেই। ভোরবেলা হওয়া এই ঘটনার সময় যাত্রীরা ঘুমে আচ্ছন্ন ছিলেন। অনেকেই বাস থেকে নামতে পারেননি। জ্বলন্ত বাসে আটকে পড়েন তারা। 

Advertisement

স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল এবং পুলিশে। কিন্তু দমকল আসতে অনেকটাই সময় লাগিয়ে দেয়। জ্বলন্ত বাসে আটকে পড়া যাত্রীদের বাইরে বের করতে অনেকটা সময় লেগে যায়। ফলে বাসে আটকে পরা যাত্রীরা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। দুর্ঘটনায় আট জন মারা গেছেন। গুরুতর জখম হয়েছেন ২২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আরো দাবী করেছেন বাসটির স্টোরেজ কম্পার্টমেন্ট সিগারেটের প্যাকেটে ভর্তি ছিল। তার ফলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 

অন্যদিকে পুলিশ জানিয়েছে, মৃত আট জনের মধ্যে পাঁচ জন জীবন্ত দগ্ধ হয়েছেন, দুজন মাথায় আঘাত লাগার কারণে ঘটনাস্থলেই মারা যান, আর একজনের দগ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়। কি ভাবে এই দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ