Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যে ফের অগ্নিকাণ্ড! নিমেষের মধ্যে পুড়ে ছাই বাইক শোরুম

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় জেরবার রাজ্য। প্রথমে তারাপীঠের হোটেল। তারপর কলকাতার একটি হোটেল। গতকাল শিয়ালদহ স্টেশনের বাইরে ফুড কোর্ট।

রাজ্যে ফের অগ্নিকাণ্ড! নিমেষের মধ্যে পুড়ে ছাই বাইক শোরুম
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৭
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় জেরবার রাজ্য। প্রথমে তারাপীঠের হোটেল। তারপর কলকাতার একটি হোটেল। গতকাল শিয়ালদহ স্টেশনের বাইরে ফুড কোর্ট। আর আজ পূর্ব বর্ধমানের পানাগড়। সাতসকালে একটি ইলেকট্রিক বাইক শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল পানাগড় দার্জিলিং মোড় এলাকায়। 

Advertisement

তিন তলা বিল্ডিংয়ের নীচের তলায় অবস্থিত এই শোরুমটি থেকে হঠাৎ আগুন বের হতে দেখা যায়। তার পরেই নিমেষের মধ্যে মারাত্মক রূপ নেয় আগুন। পরিস্থিতি সামল দিতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা প্রথম আগুন নেভানোর চেষ্টা করে এবং তড়িঘড়ি দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা তাঁদের নিরাপদে উদ্ধার করেন। তবে শোরুমে থাকা বাইকগুলি একদম ভস্মীভূত হয়ে যায় ও ব্যাপক ক্ষতির মুখে পড়ে। বাড়িটির দোতলায় একটি শিশুদের স্কুলও রয়েছে তবে স্কুল শুরু না হওয়ায় সেখানে কোনো পড়ুয়া ছিলনা। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনায়। প্রায় দেড় ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। তবে কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে দমকলবাহিনী। তবে প্রথমিক অনুমান, শোরুমে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ