Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

সৌরমণ্ডলের বাইরে আরও এক ‘পৃথিবী’!

পৃথিবীর বাইরেও কী প্রাণের অস্তিত্ব রয়েছে? এই প্রশ্নের উত্তর অজানা। পৃথিবীর মতো আবহাওয়া ও জলের অস্তিত্ব রয়েছে, এমন গ্রহ খুঁজে চলেছেন বিজ্ঞানীরা।

সৌরমণ্ডলের বাইরে আরও এক ‘পৃথিবী’!
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: পৃথিবীর বাইরেও কী প্রাণের অস্তিত্ব রয়েছে? এই প্রশ্নের উত্তর অজানা। পৃথিবীর মতো আবহাওয়া ও জলের অস্তিত্ব রয়েছে, এমন গ্রহ খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি সৌরজগতের বাইরে এমনই একটি গ্রহের সন্ধান পেয়েছেন স্পেনের একদল বিজ্ঞানী। একটি লাল বামন নক্ষত্রকে (রেড ডোয়ার্ফ স্টারকে) প্রদক্ষিণ করছে দু’টি গ্রহ। এর মধ্যে একটিতে পৃথিবীর মতো আবহাওয়া ও জলের খোঁজ মিলতে পারে বলে আশাবাদী বিজ্ঞানীমহল। 

Advertisement

গত ৩১ আগস্ট টিওআই-১৭৫২বি এবং টিওআই-১৭৫২সি নামের ওই দু’টি গ্রহের হদিশ পাওয়ার 
কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, টিওআই-১৭৫২বি গ্রহটির ভর পৃথিবীর থেকে প্রায় ৪.৩৫ গুণ। গরম লাভা দিয়ে গঠিত হয়েছে এই গ্রহটি। তবে টিওআই-১৭৫২সি গ্রহটি অনেকটাই শীতল। মনে করা হচ্ছে, পৃথিবী থেকে ৫.২০ গুণ বেশি ভরের এই গ্রহটি পাথুরে। সেখানে জল মেলারও সম্ভাবনা রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে ওই গ্রহটির বায়ুমণ্ডলের গঠন সহ একাধিক শর্তের উপর। এই বিষয়গুলি সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 
দু’টি গ্রহই ড্রাকো নক্ষত্রপুঞ্জের দিকে পৃথিবী থেকে ৩৩৭ আলোকবর্ষ দূরে টিওআই-১৭৫২ নামের একটি বামন নক্ষত্রকে প্রদিক্ষণ করছে। নক্ষত্রটির ভর সূর্যের ভরের অর্ধেকের চেয়ে কিছু বেশি।  উষ্ণতাও সূর্যের চেয়ে বেশ কিছুটা কম। আলবার্তো টোরেসের নেতৃত্বে স্পেনের ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের বিজ্ঞানীদের এই আবিষ্কার সাড়া ফেলেছে মহাকাশ গবেষণা ক্ষেত্রে।

Advertisement
সম্পর্কিত সংবাদ