Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

ফের বাস্কেটবল পোল ভেঙে দুর্ঘটনা হরিয়ানায়, জখম তরুণ খেলোয়াড়

আগেই প্রাণ গিয়েছে দুই তরুণ তুর্কি খেলোয়াড়ের। তবু হুঁশ ফেরেনি। বাস্কেটবল পোল ভেঙে ফের দুর্ঘটনা হরিয়ানায়

ফের বাস্কেটবল পোল ভেঙে দুর্ঘটনা হরিয়ানায়, জখম তরুণ খেলোয়াড়
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুরুগ্রাম: আগেই প্রাণ গিয়েছে দুই তরুণ তুর্কি খেলোয়াড়ের। তবু হুঁশ ফেরেনি। বাস্কেটবল পোল ভেঙে ফের দুর্ঘটনা হরিয়ানায়। গত ন’মাসের মধ্যে এই নিয়ে চারবার। এবার গুরুগ্রামে। বাস্কেটবল কোর্টে প্র্যাকটিস করার সময় ভারী ধাতব পোল ভেঙে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন ২০ বছরের এক খেলোয়াড়। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। রবিবার সন্ধ্যায় গুরুগ্রামের সেক্টর ৮৪-তে একটি অভিজাত আবাসনের স্পোর্টস কমপ্লেক্সে এই দুর্ঘটনা ঘটেছে। এর ফলে হরিয়ানায় সরকারি ও বেসসরকারি—উভয় ক্ষেত্রে ক্রীড়া পরিকাঠামোর মান নিয়ে ফের প্রশ্ন উঠছে। গত নভেম্বরে বাস্কেটবল কোর্টে পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে। তার মধ্যে রোহতাকে প্র্যাকটিস করার সময় বাস্কেটবল পোল ভেঙে ঘটনাস্থলেই প্রাণ যায় ১৬ বছর বয়সি জাতীয় স্তরের খেলোয়াড় হার্দিক রাঠির। ঝাজ্জর জেলার বাহাদুরগড়ে শহিদ ব্রিগেডিয়ার হোশিয়ার সিং স্টেডিয়ামে একইভাবে পোল ভেঙে জখম হয় ১৫ বছরের আমন কুমার। হাসপাতালে মৃত্যু হয় তার। চলতি বছরের এপ্রিলে অন্য একটি ঘটনায় জখম হয়েছিল আরও এক খেলোয়াড়। প্রতিবারই পুলিশে অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। তার মধ্যেই এবার গুরুগ্রামে ফের বাস্কেটবল কোর্টে দুর্ঘটনা ঘটল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ