নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার নন্দনে দেবী দুর্গা সম্মান ২০২৬-এর ঘোষণা করল রাজ্য সরকার। সেরা প্রতিমার তকমা পেয়েছে- মুদিয়ালি, টালা বারোয়ারি, বেহালা অরুণদ্বয় সমিতি, আহিরীটোলা। সেরা মণ্ডপ-২৫ পল্লি খিদিরপুর, আমরা কজন কল্যাণ সমিতি, কসবা। সেরা সমাজ সচেতনতা পুজো-কাশি বোস লেন, বালিগঞ্জ কালচারাল, অজেয় সংহতি এবং চক্রবেড়িয়া।
বিশেষ পুরস্কার-বডিগার্ড লাইন্স আবাসিক, শ্যামস স্কোয়্যার, সমাজসেবী সংঘ, ঠাকুরপুর এসবি পার্ক। সেরার সেরা-সন্তোষ মিত্র স্কোয়ার, বৃন্দাবন গার্ডেন, চোরবাগান সর্বজনীন। সেরা পরিবেশ-নলিন সরকার স্ট্রিট, রাজডাঙ্গা নব উদয় সংঘ, অ্যালেন পার্ক। সেরা আলোকসজ্জা- সন্তোষপুর নিউ সাউথ, বকুলবাগান, শিব মন্দির সর্বজনীন।
সেরার সেরা পুজোকে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। বাকিদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামী ২৬ অক্টোবর রাজ্যের বিজয়া সম্মিলনীর দিন মিলন মেলায় পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।



