Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

আনমোল বিষ্ণোইকে কানাডার হাতেই তুলে দেবে আমেরিকা!

সদ্য ক্যালিফোর্নিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলকে গ্রেপ্তার করেছে আমেরিকা পুলিস। তারপর থেকেই তাকে প্রত্যর্পণের জন্য দাবি জানাচ্ছে ভারত। তবে ভারত নয়, প্রথমে কানাডার হাতে তুলে দেওয়া হতে পারে আনমোল বিষ্ণোইকে।

আনমোল বিষ্ণোইকে কানাডার হাতেই তুলে দেবে আমেরিকা!
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: সদ্য ক্যালিফোর্নিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলকে গ্রেপ্তার করেছে আমেরিকা পুলিস। তারপর থেকেই তাকে প্রত্যর্পণের জন্য দাবি জানাচ্ছে ভারত। তবে ভারত নয়, প্রথমে কানাডার হাতে তুলে দেওয়া হতে পারে আনমোল বিষ্ণোইকে। ইতিমধ্যেই খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় নাম জড়িয়েছে আনমোলের। আর সেই সূত্রে প্রথমে তাকে কানাডা পাঠানো হতে পারে। এছাড়া আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আর এই অভিযোগ দু›টির সঙ্গে ভারতের কোনও যোগ নেই। তাই আপাতত অপেক্ষা করতে হবে দিল্লিকে।
Advertisement
প্রসঙ্গত, লরেন্সের হাজতবাসের পর থেকেই গ্যাংয়ের দায়িত্ব সামলাচ্ছিল আনমোল। ভারতে অপহরণ, ছিনতাই, খুন সহ নানা অপরাধে তার নাম জড়িয়েছে। সম্প্রতি মুম্বইয়ে এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের পিছনেও আনমোলের হাত রয়েছে বলে সন্দেহ পুলিসের। এছাড়াও পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালকে খুন ও অভিনেতা সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাতেও আনমোলের নাম জড়ায়। এই মুহূর্তে আমেরিকার আইওয়ার পোট্টাওয়াট্টামি কাউন্টি জেলে রয়েছে আনমোল।
Advertisement
সম্পর্কিত সংবাদ