Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের সঙ্গে অনীত

‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে অভিনয় করবেন অনীত পাড্ডা। গত বছর অনীত অভিনীত ‘সাইয়ারা’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল

রণবীরের সঙ্গে অনীত
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে অভিনয় করবেন অনীত পাড্ডা। গত বছর অনীত অভিনীত ‘সাইয়ারা’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। চর্চিত হয় তাঁর সঙ্গে অভিনেতা অহন পাণ্ডের রসায়নও। শোনা যাচ্ছে, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ২’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অনীত। যদিও তাঁর চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি। ছবিতে রণবীর ও আলিয়া ভাট ছাড়াও থাকবেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় সন্তানের জন্মের পরই এই ছবির শ্যুটিং শুরু করবেন দীপিকা। অনীত যদি ছবির কাস্টিংয়ে যুক্ত হন, সেক্ষেত্রে এটি নায়িকার জন্য বড়ো সুযোগ হতে চলেছে। এই মুহূর্তে নায়িকা তাঁর পরের ছবি ‘শক্তি শালিনী’ নিয়ে ব্যস্ত।            

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ