Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সূর্যবংশীর দুরন্ত ফর্মে অভিভূত অনিল কুম্বলে

এবারের আইপিএলে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছে বৈভব সূর্যবংশী। ভেঙেছে ক্রিস গেইলের (৫৯) রেকর্ড। ১৫ বছর বয়সির ব্যাটে লেখা হয়েছে নানা নজির।

সূর্যবংশীর দুরন্ত ফর্মে অভিভূত অনিল কুম্বলে
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুল্লানপুর: এবারের আইপিএলে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছে বৈভব সূর্যবংশী। ভেঙেছে ক্রিস গেইলের (৫৯) রেকর্ড। ১৫ বছর বয়সির ব্যাটে লেখা হয়েছে নানা নজির। তা নিয়েই চর্চা চলছে ক্রিকেট মহলে। বিস্ময় কিশোরের প্রতিভায় মুগ্ধ অনিল কুম্বলেও। জিওহটস্টারে তিনি বলেছেন, ‘দুরন্ত ধারাবাহিকতা দেখিয়েছে বৈভব। একটা-দুটো ম্যাচে ভালো খেললে কেউ এত রান করতে পারে না। গত দু’মাস ধরেই স্বপ্নের ফর্মে দেখা গিয়েছে ওকে। এতেই ফুটে উঠছে ওর প্রতিভা। ক্রিজে গিয়ে দুমদাম কয়েকটা ছক্কা মেরে ফিরছে না, বরং বড় রান করছে।’ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে ২৯ বলে ৯৭ রান করে বাঁ হাতি ওপেনার। আর গুজরাতের বিরুদ্ধে এদিন দ্বিতীয় কোয়ালিফায়ারেও অল্পের জন্য হাতছাড়া হল সেঞ্চুরি (৯৬)। চলতি আসরে ১৬ ম্যাচে তার নামের পাশে ৭৭৬ রান।

Advertisement

বৈভবের ঝোড়ো ব্যাটিংয়ে চাপ কমেছে সঙ্গী ওপেনার যশস্বী জয়সওয়ালের। কুম্বলের মতে, ‘কয়েক বছর আগেও প্রচারের আলো পুরোটাই থাকত যশস্বীর উপর। কিন্তু এখন এত কম বয়সি কেউ তা কেড়ে নিয়েছে, যা রীতিমতো বিস্ময়কর। ফলে চাপ কমেছে যশস্বীর। হায়দরাবাদের বিরুদ্ধে দু’জনে মিলে আট ওভারে ১২০ রান তুলেছিল। এরমধ্যে সিংহভাগ রানই আসে বৈভবের ব্যাটে। শুক্রবার গুজরাতের বিরুদ্ধে অবশ্য জমাট বাঁধেনি ওদের জুটি। ভুল শটে দ্রুত আউট হয় যশস্বী।’

Advertisement
সম্পর্কিত সংবাদ