Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্ষুব্ধ সলমন

প্রিয়জনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সলমন খান। বেরিয়ে আসার সময় তাঁকে ক্যামেরাবন্দি করতে গিয়েছিলেন পাপারাৎজিরা

ক্ষুব্ধ সলমন
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রিয়জনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সলমন খান। বেরিয়ে আসার সময় তাঁকে ক্যামেরাবন্দি করতে গিয়েছিলেন পাপারাৎজিরা। সেই সময় চটে যান অভিনেতা। রাগের বশে অভিনেতা বলেন, ‘আমার দুঃখ বিক্রি করে উপার্জন করতে চাইলে, মেনে নেব না।’ পরে সমাজমাধ্যমেই একগুচ্ছ পোস্ট করে ক্ষোভ উগরে দেন অভিনেতা। পরে অবশ্য রাগ ভেঙেছে সলমনের। সম্প্রতি একটি অনুষ্ঠানে সলমনকে দেখে ক্ষমা চান পাপারাৎজিরা। সেই সময় তাঁদের একসঙ্গে ‘সরি’ বলতে বলেন সলমন। তারপরই অভিনেতা জানান, তিনি রেগে নেই। সলমনের এই ব্যবহারে খুশি অনুরাগীরা। এই মুহূর্তে ‘মাতৃভূমি’ ছবির কাজে ব্যস্ত সলমন। পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে নায়কের হাতে। শোনা যাচ্ছে, পরিচালক  ভামসি পাইদিপল্লির একটি অ্যাকশন ছবিতে কাজ করবেন সলমন। ইতিমধ্যে তার শ্যুটিং শুরু হয়েছে। বিপরীতে রয়েছেন অভিনেত্রী নয়নতারা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ