Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বহড়ু স্টেশনে হেমন্তের নামে ফলক না বসানোয় ক্ষোভ

জয়নগরের বহড়ুতে সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। শিল্পীর ভিটে সংলগ্ন এলাকায় সোমবার সকালে তাঁর ১০৬তম জন্মদিন পালন করা হল হেরিটেজ কমিটি ফর গ্রেটারের উদ্যোগে।

বহড়ু স্টেশনে হেমন্তের নামে  ফলক না বসানোয় ক্ষোভ
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: জয়নগরের বহড়ুতে সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। শিল্পীর ভিটে সংলগ্ন এলাকায় সোমবার সকালে তাঁর ১০৬তম জন্মদিন পালন করা হল হেরিটেজ কমিটি ফর গ্রেটারের উদ্যোগে। শিল্পীর নামাঙ্কিত পার্কে তাঁর মূর্তিতে মাল্যদান করেন কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক তরুণকান্তি নস্কর। 

Advertisement

বহড়ু স্টেশনে শিল্পীর স্মৃতির উদ্দেশে কেন ফলক বসাল না রেল কর্তৃপক্ষ, তা নিয়ে বহুদিন ধরেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। এদিনও তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। বাসিন্দারা বলেন, হেমন্ত মুখোপাধ্যায় আমাদের এলাকার গর্ব। কিন্তু শিল্পীর স্মৃতি রক্ষার্থে রেল কর্তৃপক্ষকে ফলক বসানোর জন্য আবেদন করা হলেও কাজ হয়নি। পাশাপাশি তাঁর স্মৃতি ধরে রাখার কোনও উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। আমরা গ্রামের রাস্তার নাম হেমন্তের নাম অনুসারে করার দাবিও জানিয়ে ছিলাম প্রশাসনের কাছে। কিন্তু সেই দাবিও পূরণ হয়নি। পূর্ব রেলের জনসংযোগ বিভাগের পক্ষে দীপ্তিময় দত্ত বলেন, ফলক বসানোর বিষয়টি খোঁজ নিয়ে দেখব। অন্যদিকে, এদিন হেরিটেজ কমিটি ফর গ্রেটার জয়নগরের সম্পাদক তরুণকান্তি নস্কর বলেন, এই রাস্তার দাবি আমরাও জানিয়েছিলাম। এমনকী, পার্কে শিল্পীর নামে সংগ্রহশালা, স্টেশনে ফলক স্থাপনের দাবিও জানানো হয়েছিল। কিন্তু রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন কোনও উদ্যোগ নেয়নি। ২০২১ সালে আমরাই শিল্পীর জন্মশতবর্ষ উপলক্ষ্যে মূর্তি স্থাপন করেছিলাম।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ