Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৬২ বছরের দুর্গাপুজো বন্ধের ফরমান পানিহাটির ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ

জমি সংক্রান্ত জটিলতা। তার জেরে পানিহাটিতে ৬২ বছরের পুরানো এক দুর্গাপুজো বন্ধের ফরমান জারির অভিযোগ উঠল এক ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে।

৬২ বছরের দুর্গাপুজো বন্ধের ফরমান পানিহাটির ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: জমি সংক্রান্ত জটিলতা। তার জেরে পানিহাটিতে ৬২ বছরের পুরানো এক দুর্গাপুজো বন্ধের ফরমান জারির অভিযোগ উঠল এক ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে। এ নিয়ে বাসিন্দারা চলতি সপ্তাহে ওই প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ দেখান। যদিও এ নিয়ে ওই ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তারা মুখ খুলতে নারাজ। তাঁদের দাবি, প্রশাসন আমাদের বৈঠকে ডেকেছে, যা বলার সেখানেই বলব। 

Advertisement

পানিহাটির গঙ্গা তীরবর্তী মহোৎসবতলা ঘাটের কাছে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের শাখা অফিস রয়েছে। সেখানে সারা বছর নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়। ওই অফিস লাগোয়া জমি তারা কিনতে শুরু করেছে। অফিসের পিছনে গঙ্গার ঘাট সংলগ্ন একটি বড়ো জমি এতদিন ফাঁকাই ছিল। ওই ফাঁকা জমিটি কলুর মাঠ নামেই পরিচিত। সেখানে গড়ভবানী সোশিয়ো কালচার ক্লাব, সব পেয়েছির আসর এক সময় চালানো হত। ওই কলুর মাঠেই এলাকাবাসী গত ৬২ বছর ধরে দুর্গাপুজো করে আসছেন। অভিযোগ, ওই মাঠ পাঁচিল দিয়ে ঘিরে তালা ঝুলিয়ে দিয়েছে ওই ধর্মীয় প্রতিষ্ঠান। সম্প্রতি এলাকার মহিলারা ওই শাখা অফিসে পুজোর অনুমতি চাইতে গিয়েছিলেন। শ্রাবণী চট্টোপাধ্যায় নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, পুজোর জন্য আমরা পাঁচজন মহিলা গিয়েছিলাম। কিন্তু ওই ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে দুর্ব্যবহার করা হয়েছে। আমাদের পুজো বন্ধ করে দিতে বলেছে। এখানে গঙ্গার ঘাটে তারা কাউকে যেতে দেয় না। এমনকি, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা শ্রাদ্ধানুষ্ঠানও করতে দেওয়া হচ্ছে না। কাঞ্চন সরকার নামে এক ব্যক্তির দাবি, ২০১৪ সাল থেকে এই দখলদারি শুরু হয়েছে। আদালতে মামলা চলছে, তারপরেও ওরা মাঠের গেটে তালা ঝুলিয়েছে। আমাদের একটাই দাবি, ওই মাঠে আমাদের দুর্গাপুজো করতে দেওয়া হোক।

Advertisement
সম্পর্কিত সংবাদ