Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

প্রতি শনিবার সাপ্তাহিক যোগ দিবস পালন করার নির্দেশ অঙ্গনওয়াড়িকে

এবার থেকে প্রতি সপ্তাহের শনিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘সাপ্তাহিক যোগ দিবস’ পালন করতে হবে। এমনই নির্দেশ দিল নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর।

প্রতি শনিবার সাপ্তাহিক যোগ দিবস পালন করার নির্দেশ অঙ্গনওয়াড়িকে
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার থেকে প্রতি সপ্তাহের শনিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘সাপ্তাহিক যোগ দিবস’ পালন করতে হবে। এমনই নির্দেশ দিল নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর। তিন থেকে ছ’বছরের শিশুদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। বিগত কোনো সরকারের আমলে এমন কোনো পদক্ষেপ হয়নি। পালাবদলের পর এই নয়া উদ্যোগ নিল দপ্তর। অনেকেই মনে করছেন, যোগ দিবসের সাফল্যের পর একেবারে বুনিয়াদিস্তরে শিশুদের মধ্যে যোগের অভ্যাস তৈরি করতেই এই উদ্যোগ সরকারের। বয়স অনুযায়ী কোন কোন যোগ করানো যাবে, তার তালিকাও দিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার কথা মাথায় রেখেই এই সাপ্তাহিক যোগ দিবসের কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনো শনিবার ছুটি থাকে, তাহলে তার আগের কোনো দিনে সেটা করানো যাবে। আয়ূষ মন্ত্রকের অনুমোদিত বেশ কিছু যোগাসন গাইড প্রতি কেন্দ্রে দেওয়া হয়েছে। তবে অবশ্যই কোনো শিশুকে জোর করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করানো যাবে না। অভিভাবকদেরও তাঁদের সন্তানদের সঙ্গে যোগ করার জন্য উৎসাহ দিতে হবে। যে যোগাসনগুলি বাছাই করা হয়েছে, তার মধ্যে রয়েছে তাড়াসন, বৃক্ষাসন, সেতু বন্ধাসন, পবনমুক্তাসন, ভূজঙ্গাসন প্রভৃতি।  যোগের জন্য সঠিক পরিবেশ, যোগাসনের পর সাময়িক বিশ্রাম প্রভৃতি বিষয়গুলি মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ