সংবাদদাতা , ময়নাগুড়ি: ব্যাংক কর্মীর পরিচয় দিয়ে ফোন, আর সেই ফোনেই প্রতারণা। নিমেষেই উধাও লক্ষাধিক টাকা। ময়নাগুড়ির এক অঙ্গনওয়াড়ি কর্মী হেনবালা রায় এই প্রতারণার ফাঁদে পড়ে খোঁয়ালেন জমানো পেনশনের টাকা ।
সংবাদদাতা , ময়নাগুড়ি: ব্যাংক কর্মীর পরিচয় দিয়ে ফোন, আর সেই ফোনেই প্রতারণা। নিমেষেই উধাও লক্ষাধিক টাকা। ময়নাগুড়ির এক অঙ্গনওয়াড়ি কর্মী হেনবালা রায় এই প্রতারণার ফাঁদে পড়ে খোঁয়ালেন জমানো পেনশনের টাকা ।
জানা গিয়েছে, কেওআইসি আপডেটের নাম করে অ্যাকাউন্টের তথ্য নিয়ে প্রতারকরা তিন দফায় মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা গায়েব করে। এরপরেই মাথায় হাত পড়ে যায় ওই মহিলার। প্রায় তিন লক্ষ টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে জমিয়ে রেখেছিলেন তিনি। ওই অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি ছিল হেনবালার ছেলের। বেশকয়েকদিন ধরে ওই নম্বরটিতে এক ব্যাক্তি ব্যাংক কর্মীর পরিচয় দিয়ে কেওআইসি আপডেট করার জন্য ফোন করতে থাকে। পাশাপাশি এটিএম কার্ড করার কথাও বলে সে। এদিকে কিছুদিন আগেই পোস্ট অফিস মারফত হেনবালা রায়ের এটিএম কার্ড বাড়িতে পৌঁছয়। এরপরএটিএম কার্ড বাড়িতে পৌঁছয়। এরপর ফের ব্যাংক কর্মীর পরিচয় দিয়ে ফোন করে ওই ব্যক্তি এটিএম কার্ডের সম্পূর্ণ নম্বর জানতে চায়। ফোনে প্রতারক জানায়, এই তথ্যের ভিত্তিতেই অনলাইনে ই- কেওআইসি সম্পন্ন করে দেওয়া হবে।
অভিযোগ, শনিবার হঠাৎই হেনবালার ছেলে দেখতে পায় তাঁদের ব্যাংক থেকে তিন দফায় মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। সেই জেরে আজ রবিবার ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।