Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

খেতাব জিতলেন আন্দ্রিভা

১ ঘণ্টা ২২ মিনিট! ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মাজা চোয়ালিনস্কাকে উড়িয়ে দিতে বেশিক্ষণ সময় নেননি মিরা আন্দ্রিভা।

খেতাব জিতলেন আন্দ্রিভা
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: ১ ঘণ্টা ২২ মিনিট! ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মাজা চোয়ালিনস্কাকে উড়িয়ে দিতে বেশিক্ষণ সময় নেননি মিরা আন্দ্রিভা। শনিবার ৬-৩, ৬-২ সেটে জিতে রোলাঁ গারোয় ইতিহাসও গড়লেন তিনি। ১৯৯২ সালে ১৮ বছর বয়সে ফরাসি ওপেন জেতেন মনিকা সেলেস। তারপর ১৯ বছর বয়সি আন্দ্রিভা মহিলাদের সিঙ্গলসে সবচেয়ে কমবয়সি চ্যাম্পিয়ন। এটাই রুশ তরুণীর প্রথম গ্র্যান্ড স্ল্যাম। গত কয়েক বছর ধরেই আন্দ্রিভাকে বলা হচ্ছে মহিলা টেনিসের ভবিষ্যৎ। এদিন ফাইনালে মাজার বিরুদ্ধে সেই প্রতিশ্রুতি পূরণেরই ইঙ্গিত দিলেন। বিশ্বের প্রাক্তন দু’নম্বর কনচিতা মার্টিনেজের ছাত্রী খেতাব জিতে কোলে তুলে নেন পোষ্যকে। জয়ের পর আন্দ্রিভা বলেন, ‘অবশেষে স্বপ্নপূরণ। এই জয় চিরস্মরণীয় হয়ে থাকবে।’

Advertisement

এদিকে, রবিবার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ খেলবেন ফ্লাভিও কোবোল্লির বিরুদ্ধে। দু’জনে এখনও পর্যন্ত মোট চারবার মুখোমুখি হয়েছেন। তারমধ্যে তিনবারই জিতেছেন জেরেভ।

Advertisement
সম্পর্কিত সংবাদ