Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ছাঁটাই হতে পারেন আনসেলোত্তি

গত মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মাত্র দু’টি ম্যাচে হারের মুখ দেখেছিল রিয়াল মাদ্রিদ। জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।

ছাঁটাই হতে পারেন আনসেলোত্তি
  • ১৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: গত মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মাত্র দু’টি ম্যাচে হারের মুখ দেখেছিল রিয়াল মাদ্রিদ। জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। সেখানে চলতি মরশুমে ইতিমধ্যেই ১২টি ম্যাচে পরাস্ত হতে হয়েছে তাদের। সর্বশেষ হারটি আসে বুধবার রাতে ঘরের মাঠে। আর্সেনালের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় রিয়াল। আর তারপরই চাকরি হারানোর আশঙ্কায় কোচ কার্লো আনসেলোত্তি। ইতিমধ্যেই রিয়ালের পরবর্তী কোচ হিসেবে নাম ভাসছে জাবি আলোন্সো ও জুরগেন ক্লপের। অভিজ্ঞ ইতালিয়ান কোচ অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন।

Advertisement

বুধবার ম্যাচ শেষে ছাঁটাইয়ের প্রসঙ্গ উঠতেই আনসেলোত্তি সাফ জানান, ‘রিয়ালের সঙ্গে আরও এক বছর চুক্তি রয়েছে। তবে ক্লাব চাইলে আমাকে সরিয়ে দিতেই পারে। সেটা একদিন, এক সপ্তাহ, এক মাস কিংবা এক বছরের মধ্যে যে কোনও সময় সম্ভব। আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। ক্লাব আমার প্রতি যে আস্থা দেখিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’ উল্লেখ্য, গত এক বছরের বেশি সময় ধরে আনসেলোত্তিকে কোচ হিসেবে চাইছে ব্রাজিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রস্তাব ফিরিয়ে গতবারই রিয়ালের সঙ্গে চুক্তি নবীকরণ করেন তিনি। তবে বিশ্বকাপের বাছাই পর্বে খারাপ পারফরম্যান্সের জেরে গত মাসেই ডোরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে ব্রাজিল। এবার আনসেলোত্তি রিয়াল ছাড়তে তাঁকে পেতে অল-আউট ঝাঁপাবে সিবিএফ।

Advertisement
সম্পর্কিত সংবাদ