Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কটাক্ষের শিকার অনন্যা

একে তো তিনি ‘নেপো কিড’। সেজন্য সব সময়ই সমালোচনার তির তাঁর দিকে থাকেই। আর এবার পারফরম্যান্স নিয়েও ট্রোলিংয়ের শিকার অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

কটাক্ষের শিকার অনন্যা
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• একে তো তিনি ‘নেপো কিড’। সেজন্য সব সময়ই সমালোচনার তির তাঁর দিকে থাকেই। আর এবার পারফরম্যান্স নিয়েও ট্রোলিংয়ের শিকার অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সদ্য মুক্তি পেয়েছে অনন্যার ছবি ‘চাঁদ মেরা দিল’। সেখানে ভরতনাট্যম পারফর্ম করেছেন নায়িকা। এই রোমান্টিক ড্রামায় অনন্যার চরিত্র চাঁদনি। চরিত্রের প্রয়োজনে ভারতের এই শাস্ত্রীয় ডান্স ফর্ম পারফর্ম করতে হয়েছে। এবার তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার অনন্যা। কেউ বলছেন, অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা হওয়ার কারণেই তিনি বলিউডে সুযোগ পেয়েছেন। কারও মতে, করণ জোহর তাঁকে ক্রমাগত সুযোগ দিচ্ছেন, অথচ যোগ্য শিল্পীরা সুযোগ পান না। কেউ বা মনে করছেন, ভরতনাট্যমের অংশটুকু ‘এআই’ দিয়ে তৈরি করা হলেও এর থেকে ভালো হতো। আরও প্রস্তুতি নিয়ে এই ধরনের দৃশ্যে অভিনয় করা উচিত বলে মনে করেন দর্শক। যদিও এই সমালোচনার এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো উত্তর দেননি অনন্যা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ