ময়নাগুড়ি শহরের বুকে অলিখিত ডাম্পিং গ্রাউন্ড। পুরসভা ও ব্যবসায়ী সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। যে রাস্তায় বর্জ্যের স্তুপ জমে রয়েছে, তার একপাশে কৃষক বাজার । অপর পাশে কর্মতীর্থ ভবন। এই রাস্তা দিয়েই শহিদগড় হাইস্কুলের ছাত্র ছাত্রী সহ ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াত করতে হয়। ফলে তাঁদের দুর্ভোগ চরমে উঠেছে।



