Bartaman Logo
২৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

দুধের দামবৃদ্ধি আমুল ও মাদার ডেয়ারির

সারা দেশে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা পর্যন্ত বৃদ্ধি করল আমুল মিল্ক। গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ) জানিয়েছে, আমুল গোল্ড, আমুল শক্তি ও আমুল তাজার মতো দুধের দাম বৃদ্ধি করা হচ্ছে।

দুধের দামবৃদ্ধি আমুল ও মাদার ডেয়ারির
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সারা দেশে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা পর্যন্ত বৃদ্ধি করল আমুল মিল্ক। গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ) জানিয়েছে, আমুল গোল্ড, আমুল শক্তি ও আমুল তাজার মতো দুধের দাম বৃদ্ধি করা হচ্ছে। এখন তাজার ৫০০ মিলিলিটার প্যাকেটের দাম ২৯ টাকা। তা এক টাকা বাড়ানো হচ্ছে। এক লিটার আমুল তাজার দাম ৫৭ টাকা থেকে বেড়ে ৫৯ টাকা হবে। আমুল গোল্ডের ক্ষেত্রেও ৫০০ মিলিলিটার ও এক লিটার প্যাকেটের দুধের দাম যথাক্রমে এক ও দু’ টাকা বাড়ানো হচ্ছে। অন্যদিকে, দাম বাড়ছে মাদার ডেয়ারিরও। বুধবার সংস্থার তরফে জানানো হয়েছে, লিটারপ্রতি ২ টাকা দাম বাড়ানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ