Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিভিসির ছাড়া জলে পরপর ভাঙল সাঁকো, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আমতার ভাটোরা

ডিভিসির ছাড়া জলে পরপর তিনটি বাঁশের সাঁকো ভেঙে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল হাওড়া জেলার দীপাঞ্চল আমতা বিধানসভার ভাটোরা।

ডিভিসির ছাড়া জলে পরপর ভাঙল সাঁকো, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন আমতার ভাটোরা
  • ২০ জুন, ২০২৫ ২১:০৬
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ডিভিসির ছাড়া জলে পরপর তিনটি বাঁশের সাঁকো ভেঙে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল হাওড়া জেলার দীপাঞ্চল আমতা বিধানসভার ভাটোরা। অভিযোগ, গত কয়েকদিন ধরে ডিভিসি জল ছাড়ার ফলেই এই বিপত্তির সৃষ্টি হয়েছে। 

Advertisement

স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার রাতে জল মুন্ডেশ্বরী নদী দিয়ে প্রবাহিত হওয়ার সময় কুলিয়া, গায়েন পাড়া এবং হায়াৎপুরে একের পর এক বাঁশের সাঁকো ভেঙে পড়ে। ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপাঞ্চল ভাটোরা। যার জেরে সমস্যায় পড়েন ওই দ্বীপাঞ্চলের কয়েক হাজার বাসিন্দা। 

আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, “হঠাৎ করে ডিভিসি জল ছাড়ার ফলে এই সমস্যা হয়েছে। মানুষের সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে নদীতে নৌকা চালানোর উদ্যোগে নেওয়া হচ্ছে। তবে দ্বীপাঞ্চলের মানুষের এই সমস্যার স্থায়ী সমাধানে কুলিয়ায় জোর কদমে সেতু নির্মাণের কাজ চলছে। সেতু নির্মাণ হয়ে গেলে দীর্ঘদিনের এই সমস্যা মিটে যাবে।”

Advertisement
সম্পর্কিত সংবাদ