Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দেউলটিতে শরৎচন্দ্রের বাড়িকে দর্শনীয় স্থান হিসাবে গড়ার আবেদন আমতার বিধায়কের

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িকে দর্শনীয় স্থান হিসেবে গড়ার আবেদন জানালেন আমতার বিধায়ক অমিত সামন্ত। বিস্তারিত পড়ুন।

দেউলটিতে শরৎচন্দ্রের বাড়িকে দর্শনীয় স্থান হিসাবে গড়ার আবেদন আমতার বিধায়কের
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ ১২টা বছর দেউলটির সামতাবেড় গ্রামের বাড়িতে কাটিয়েছিলেন। ফলে সাহিত্যপ্রেমী থেকে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা কথাশিল্পীর এই বাড়ি। তাই সাধারণ মানুষের কাছে বাড়িটিকে দর্শনীয় স্থান হিসাবে গড়ে তোলার আবেদন জানালেন আমতার বিধায়ক অমিত সামন্ত। বৃহস্পতিবার বিধানসভায় তিনি এই আবেদন করেন। তিনি বলেন, শরৎচন্দ্র জীবনের শেষ ১২টা বছর এখানে থেকেই দেবদাস, দেনাপাওনা, রামের সুমতি ইত্যাদি কালজয়ী উপন্যাস থেকে বড় গল্পগুলি লিখেছিলেন। তার বাড়িটি বার্মা ধাঁচে তৈরি। রূপনারায়ণের তীরে এই বাড়িতে অনেক বিপ্লবী তাঁর সঙ্গে কথা বলতেও আসতেন। ১৯৭৮ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছিল বাড়িটি। ২০০১ সালে বাড়িটিকে হেরিটেজ আইনে সংরক্ষিত করা হয়।

Advertisement

বিধায়ক বলেন, প্রতিবছর সামতাবেড় গ্রামে শরৎ মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলাকে নতুন রূপ দেওয়ার আবেদনও জানান তিনি। আর এই বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে অমর কথাশিল্পীর জন্মস্থান হুগলি জেলার দেবানন্দপুর থেকে সামতাবেড় গ্রাম পর্যন্ত শোভাযাত্রা করার দাবিও জানান তিনি। প্রসঙ্গত, সামতাবেড় গ্রামে অমর কথাশিল্পীর স্মৃতিবিজড়িত বাড়িতে সারা বছর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাহিত্যপ্রেমী থেকে পর্যটকরা ভিড় জমান। বাড়িটি ঘুরে দেখার পাশাপাশি রূপনারায়ণ নদীর শোভা দর্শন করে ফেরেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ