Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অম্রুত প্রকল্প: ত্রুটি খুঁজে পেল না কেন্দ্রীয় প্রতিনিধি দল

রাজপুর সোনারপুর পুরসভার অম্রুত প্রকল্পের কাজের অগ্রগতি দেখে কোনো খুঁত পেল না কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। এমনই দাবি পুর কর্তৃপক্ষের। বুধবার দলের সদস্যরা সবটা ঘুরে দেখেছেন।

অম্রুত প্রকল্প: ত্রুটি  খুঁজে পেল না কেন্দ্রীয় প্রতিনিধি দল
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজপুর সোনারপুর পুরসভার অম্রুত প্রকল্পের কাজের অগ্রগতি দেখে কোনো খুঁত পেল না কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। এমনই দাবি পুর কর্তৃপক্ষের। বুধবার দলের সদস্যরা সবটা ঘুরে দেখেছেন। এমনকি বাড়ি বাড়ি জল পড়ছে কি না, সেটাও যাচাই করে দেখেন তাঁরা। পুর এলাকায় এখনও কিছু কাজ বাকি আছে বলে জানা গিয়েছে। আগের কাজের জন্য ঠিকাদাররা এখনও টাকা পাননি। তাই সেই বকেয়া ৮৩ কোটি টাকা রিলিজ করার আবেদন জানিয়েছে পুর কর্তৃপক্ষ। রাজপুর সোনারপুর থেকে দলটি সন্ধ্যায় চলে যায় মহেশতলায়। 

Advertisement

২০১৫-১৬  সাল থেকে প্রকল্পের কাজ চলছে। এখনও কিছু জায়গায় পাইপ বসানো ও বাড়ি বাড়ি সংযোগ দেওয়ার কাজ বাকি রয়েছে। তবে যেসব এলাকায় সবটা সম্পূর্ণ হয়েছে সেখানে মানুষ পরিস্রুত পানীয় জল পেতে শুরু করেছেন। তার মধ্যেই বুধবার কাজের মূল্যায়ন করতে হাজির হন দিল্লির আধিকারিকরা। সঙ্গে ছিলেন রাজ্য সরকারের প্রতিনিধি এবং কেএমডিএ-এর ইঞ্জিনিয়াররা। জানা গিয়েছে, ইনটেক জেটিতে গিয়ে পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন দিল্লির দলটি। এরপর যেখানে জল পরিস্রুত হচ্ছে সেই ট্রিটমেন্ট প্লান্টে গিয়েও সবটা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন প্রতিনিধিরা। পুরসভার পক্ষ থেকে গোটা কর্মকাণ্ড উপস্থাপন করে বোঝানো হয়। অবিলম্বে বাকি কাজ শেষ করার পরামর্শ দেয় কেন্দ্রীয় দল। তারই প্রেক্ষিতে পুর কর্তৃপক্ষ বকেয়া টাকা ছাড়ার দাবি জানায়। পুরসভার চেয়ারম্যান পল্লব দাস বলেন, পুরো প্রকল্পের কাজ ঘুরে দেখেছেন ওঁরা। খারাপ কিছু বলেননি। এবার দিল্লিতে রিপোর্ট দেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ