Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানাতে কাল শহরে অমিত শাহ

দীর্ঘ অপেক্ষা শেষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে প্রথমবার বিজেপি সরকার গঠিত হয়েছে। কাল, সোমবার জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মদিবস।

শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানাতে কাল শহরে অমিত শাহ
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ অপেক্ষা শেষে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে প্রথমবার বিজেপি সরকার গঠিত হয়েছে। কাল, সোমবার জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মদিবস। স্বাধীন বাংলায় এই প্রথম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন সরকারিভাবে পালন হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা করেছেন আগেই। কেন্দ্র ও রাজ্যের বর্তমান শাসক দলের অন্যতম এই প্রাণপুরুষকে শ্রদ্ধা জানাতে কাল শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিনের ঝটিকা সফরে শাহ কাল বিকালে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে তাঁর মুর্তিতে মাল্যদান করবেন। তারপর ইকো পার্কে পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে সেখানে শ্যামাপ্রসাদের ১২৫ ফুট লম্বা মূর্তি তৈরি হবে। সেই নির্মাণ যজ্ঞের ‘ভূমিপূজন’ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তারপর বিশ্ব বঙ্গ মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সেই কর্মসূচি সেরে রাতেই অমিত শাহ দিল্লি ফিরে যাবেন।     

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ