Bartaman Logo
১৮ জুন, ২০২৬

‘কৃত্রিম’ জনবিন্যাস বদল মোকাবিলায় আইন? বিবেচনা করবে কমিটি, মন্তব্য অমিত শাহর

অনুপ্রবেশ নিয়ে জেরবার দেশ। বদলে যাচ্ছে জনবিন্যাসের চরিত্র। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের কমিটি গড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

‘কৃত্রিম’ জনবিন্যাস বদল মোকাবিলায় আইন? বিবেচনা করবে কমিটি, মন্তব্য অমিত শাহর
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গান্ধীনগর: অনুপ্রবেশ নিয়ে জেরবার দেশ। বদলে যাচ্ছে জনবিন্যাসের চরিত্র। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের কমিটি গড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অনুপ্রবেশ ও অন্যান্য অস্বাভাবিক কারণে জনবিন্যাসের ‘কৃত্রিম’ বদল খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সমস্যার মোকাবিলায় আইন আনা হবে কিনা, তা খতিয়ে দেখবে ওই কমিটি। 

Advertisement

একইসঙ্গে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা যদি স্বেচ্ছায় ফিরে যান, তাহলে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার তাঁদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করবে না। উলটে তাঁদের দেশে ফিরে যেতে সাহায্য করবে। অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের পূর্বের তৃণমূল সরকারের সমালোচনা করে শাহ বলেন, সেখানে এখন বিজেপি সরকার আসায় পরিস্থিতি পালটে গিয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো শুরু হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ