পারব না আমি ছাড়তে তোকে— একে অপরকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন নায়ক-নায়িকা। শুধু বড়োপর্দায় নয়। বাস্তবেও প্রেমে পড়েছিলেন। জন্মদিনে একে-অপরকে সারপ্রাইজ দেওয়া থেকে শুরু করে একসঙ্গে বিদেশ ভ্রমণের ছবি ও ভিডিও তাঁদের দীর্ঘদিনের ঘনিষ্ঠতারই প্রমাণ। সম্প্রতি তাঁদের বিয়ের গুঞ্জনও ঘুরছিল আশপাশে। এরই মাঝে নাকি প্রেম ভেঙেছে! শোনা কথা, নায়িকার সাফল্য মেনে নিতে পারছেন না নায়ক। আবার নায়িকার সঙ্গে নামী পরিচালকের সম্পর্কের রসায়নও প্রেম ভেঙে যাওয়ার জন্য দায়ী। ইদানীং একে অপরকে যথাসম্ভব এড়িয়ে যাচ্ছেন। নায়কের ছবির প্রিমিয়ারেও দেখা পাওয়া যায়নি নায়িকার। ব্যস্ততাই কি একমাত্র কারণ? নাকি পাকাপাকি বিচ্ছেদের পথে হাঁটছেন এই জুটি?



