মাদারিহাটের বীরপাড়ার সুভাষপল্লী এলাকায় নর্দমার মধ্যে ছেঁড়া রেশন কার্ডের স্তুপ ঘিরে চাঞ্চল্য। ঘটনা ঘিরে চাপানউতোর তৃণমূল ও বিজেপির মধ্যে। কীভাবে নর্দমায় এতগুলি ছেঁড়া রেশন কার্ড এল, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহলে। ব্লক প্রশাসনও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।



