Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রশ্ন ফাঁস আন্দোলনের আবহে নতুন ডাক্তারি পড়ুয়াদের বামমনস্ক করার চেষ্টায় ছাত্রসংগঠন

একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সেই ইস্যুতে ককরোচ পার্টির বৃহত্তর আন্দোলন চিকিত্সক পড়ুয়া মহলে বিজেপি বিরোধিতা বাড়াচ্ছে, এমনটাই মনে করছে বাম ছাত্রসংগঠনগুলি।

প্রশ্ন ফাঁস আন্দোলনের আবহে নতুন ডাক্তারি  পড়ুয়াদের বামমনস্ক করার চেষ্টায় ছাত্রসংগঠন
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সেই ইস্যুতে ককরোচ পার্টির বৃহত্তর আন্দোলন চিকিত্সক পড়ুয়া মহলে বিজেপি বিরোধিতা বাড়াচ্ছে, এমনটাই মনে করছে বাম ছাত্রসংগঠনগুলি। আর তাই ডাক্তারি পড়ুয়াদের অ্যাডমিশনের সময় কলকাতা মেডিকেল কলেজ জুড়ে এসইউসির ছাত্র সংগঠন ডিএসওর পোস্টার-ব্যানার পড়েছে। গান-কবিতা দিয়ে পোস্টারের মাধ্যমে নতুন পড়ুয়াদের বাম ছাত্র সংগঠনের আমন্ত্রণ জানানো হচ্ছে।  

Advertisement

সেইসব পোস্টারে সংগঠনের নেতাদের ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। সেখানে র‌্যাগিং-বিরোধী বার্তাও দেওয়া হয়েছে। ডিএসওর চিকিত্সক-পড়ুয়া নেতা অর্ণব তালুকদার বলছিলেন, নিটসহ একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে উঠেছে। তার ফলে পিছু হটতে হয়েছে বিজেপিকে। এর ফলেই চিকিত্সক পড়ুয়াদের মধ্যে বিজেপি বিরোধিতা তৈরি হয়েছে। রাজনীতিমুখী হচ্ছেন তাঁরা। সেইসব পড়ুয়াকেই বামমনস্ক করার চেষ্টা করছি আমরা। তাই এই উদ্যোগ। কিন্তু এইসময় মেডিকেল কলেজগুলিতে বিজেপিসমর্থিত সংগঠনের উপস্থিতিও বেড়েছে। অর্ণবের দাবি, কলকাতা মেডিকেল কলেজে তাঁরা খুবই কম সংখ্যায় রয়েছেন। যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ওদের সংগঠন বাড়ানোর চেষ্টা করছে। কলকাতা মেডিকেল কলেজের ক্যাম্পাসে ডিএসও তাদের পোস্টারে নিট প্রশ্ন ফাঁসের কারণে আত্মহত্যার পথ বেছে নেওয়া পড়ুয়াদের কথা মনে করিয়ে লিখেছে, ‘দুর্নীতি কেড়ে নিয়েছে তোমাদের ২১ জন সহপাঠীর প্রাণ। যারা আজ তোমাদের সাথেই পা রাখতে পারত মেডিকেল কলেজের আঙিনায়।’
সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের মেডিকেল ইউনিটের নেতা তথাগত দাস বলছিলেন, ‘একথা ঠিকই যে, একের পর এক প্রশ্ন ফাঁসের জন্য চিকিত্সক পড়ুয়াদের মধ্যে বিজেপি বিরোধিতা দেখা দিয়েছে। আমরাও বিভিন্ন মেডিকেল কলেজে সদস্যপদ গ্রহণের কর্মসূচি নিচ্ছি। ডেন্টাল কলেজগুলিতে আমরা ইতিমধ্যেই কর্মসূচি গ্রহণ করেছি।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ